১৫ নভেম্বর ২০২৬, ২২:৪৯ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো মাহফুজা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২০:৩৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২০:৩৯

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করলো মাহফুজা

· বাংলাদেশ

চাঁদপুর চিলড্রেন একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মাহফুজা ইসলাম বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত ‘রঙে রঙে বিজ্ঞানচর্চা–২০২৬’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে।

গত ৯ নভেম্বর আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সে সম্মাননা স্মারক ও সনদপত্র লাভ করে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ভেষজ উন্নয়ন ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত এবং সিনারী আর্ট স্কুল আয়োজিত এ প্রতিযোগিতায় মাহফুজার এমন সাফল্যে আনন্দিত চাঁদপুর চিলড্রেন একাডেমি পরিবার।

চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অধ্যক্ষ আসমা খানম জানান, মাহফুজার এ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমরা চাঁদপুর চিল্ড্রেন একাডেমির পরিচালনা পর্ষদ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। পাশাপাশি তার উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ