
ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সংশ্লিষ্ট্ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মো. নবিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির উপদেষ্টা। অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক দারুল ইসলাম চৌধুরী, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়জার রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী গন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগী পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগী পরিবার চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
