১৫ নভেম্বর ২০২৬, ২৩:০৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় আদালতে নেওয়া হবে না

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২১:১২ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২১:১২

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় আদালতে নেওয়া হবে না

· বাংলাদেশ

ঢাকা: সাবেক সেনাকর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডান্ডাবেড়ি ছাড়া অত্যন্ত স্বাচ্ছন্দে আদালতে নেওয়ার ঘটনায় সংসদে যে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, তার জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। অভিযুক্ত এই আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবং নিয়ম মেনে আদালতে হাজির করা হবে বলে সংসদকে আশ্বস্ত করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে গুমের শিকার বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী ও সরকারদলীয় সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এই বিষয়টি জোরালোভাবে উত্থাপন করেন।

তিনি বলেন, ‘জিয়াউল আহসানকে যেভাবে হাতকড়া ছাড়া উদ্ধত ভঙ্গিতে আদালত প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছে, তাতে সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবারগুলো অত্যন্ত আতঙ্কিত ও মর্মাহত।’ তিনি প্রশ্ন তোলেন, ‘সরকার কি তবে তাকে নিয়ন্ত্রণ করতে পারছে না?’

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ