১৫ নভেম্বর ২০২৬, ২১:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রধানমন্ত্রীর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২০:২৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২০:২৩

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রধানমন্ত্রীর

· শিক্ষা

ঢাকা: জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি পরিবেশ সুরক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং সুনাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় ও সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এই পরিদর্শনে লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয় জন শিক্ষক এবং অভিভাবকরা অংশ নেন। এ ছাড়া, রাজধানীর দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয় জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দু’জন শিক্ষক এ পরিদর্শনে উপস্থিত ছিলেন।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ