15 November 2026, 21:50 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময়

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 15 November 2026, 21:15 · Latest coverage: 15 November 2026, 21:15

Primary story

Arthosuchak Bangla

কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময়

· Bangladesh

প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও গতিশীল, সুসংহত ও লক্ষ্যভিত্তিক করার প্রত্যয়ে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ (সিএসই) ও কন্টাক্ট সেন্টার এক্সিকিউটিভদের (সিসিই) সঙ্গে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৪ নভেম্বর ঢাকার ব্যাংকার্স ক্লাব অব বাংলাদেশ লিমিটেডের ম্যাজেস্টিক হলরুমে আয়োজিত এ সভায় ব্যাংকের কর্মরত সিএসই ও সিসিইসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রগতি, অর্জন, চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য কেবল আর্থিক অর্জনের ওপর নির্ভর করে না; বরং প্রতিটি কর্মীর দক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই সেই সাফল্য টেকসই রূপ লাভ করে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে প্রত্যেক সহকর্মীকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের সামগ্রিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest