
১২ বছরে বাংলাদেশ লোকাল গাইডস, ৩০০তম মিটআপ উদযাপন
গুগল ম্যাপসের তথ্য হালনাগাদে কাজ করা স্বেচ্ছাসেবী কমিউনিটি বাংলাদেশ লোকাল গাইডস তাদের ১২ বছর পূর্তি ও ৩০০তম মিটআপ উদযাপন করেছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) ঢাকার অদূরে কেরানীগঞ্জের আটি এলাকার গ্র্যান্ড ভাওয়াল রিসোর্টে দিনব্যাপী অনুষ্ঠান হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫৪ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, তথ্যপ্রযুক্তিবিদ, প্রকৌশলী, উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও চিকিৎসক। আয়োজনের পৃষ্ঠপোষক ও সহযোগী প্রতিষ্ঠান ছিল ম্যাজেস্টিক, বিস্টর লিমিটেড, জয় বক্স, কোডার্সহাব, টাইমস পিআর, মেনস ওয়ার্ল্ড, মক্কা গেটওয়ে, রাঙ্গাবতী, যুবরাজ পাঞ্জাবি, দি অ্যাবিস, আইয়ার ও নাসিফ ইন্টারন্যাশনাল।
অনুষ্ঠানে গুগলের আন্তর্জাতিক সম্মেলন কানেক্ট লাইভ ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশি স্বেচ্ছাসেবকেরা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। সম্মেলনটি গত ৩০ ও ৩১ জুলাই সিঙ্গাপুরে গুগলের এশিয়া-প্যাসিফিক সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে ছয়জন এবং মালয়েশিয়া ও জাপানপ্রবাসী তিনজন বাংলাদেশি অংশ নেন। সম্মেলনে গুগল ম্যাপসের ভবিষ্যৎ উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, ব্যবহারকারীর অভিজ্ঞতা ও মানচিত্রের তথ্যের নির্ভুলতা নিয়ে আলোচনা হয়। সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত আন্তর্জাতিক স্ক্যাভেঞ্জার হান্ট প্রতিযোগিতায় মোহাম্মদ পলাশের নেতৃত্বাধীন একটি দল তৃতীয় স্থান অর্জন করে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
