১৫ নভেম্বর ২০২৬, ২২:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় ৮ বছর কারাদণ্ড

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২২:০৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২২:০৯

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় ৮ বছর কারাদণ্ড

· বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাসুদ রানা নামে এক যুবককে ৮ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ মইনুল হাসান ইউসুফ রনি এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা জেলার শিবগঞ্জ উপজেলার আড়গাড়াহাট কাশিয়াবাড়ি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রবিউল হক দোলন বলেন, ২০২৪ সালের ৪ জানুয়ারি কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন মাসুদ। এসময় স্থানীয়রা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে। তবে মাসুদ রানা পালিয়ে যান।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ