১৫ নভেম্বর ২০২৬, ২৩:৩৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চারঘাটে অভয়াশ্রমে মাছ ধরায় ১ যুবককে জরিমানা

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২২:০৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২২:০৮

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

চারঘাটে অভয়াশ্রমে মাছ ধরায় ১ যুবককে জরিমানা

· বাংলাদেশ

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে মাছের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে জয় (১৮) নামে এক যুবককে ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মুংলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে জয়কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জয় চারঘাট উপজেলার মুংলী গ্রামের আ. সালামের ছেলে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের উপস্থিতিতে পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ। এ সময় নৌ-পুলিশের সদস্য, উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভয়াশ্রমে মাছের অবাধ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ