
প্রবাসীদের জন্য সাপ্তাহিক ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি সালেহ চৌধুরীর
রেমিট্যান্স যোদ্ধারাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। অথচ বিদেশে যাওয়া থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত প্রতিটি ধাপে প্রবাসী কর্মীরা বিড়ম্বনা, প্রতারণা ও হেনস্তার শিকার হচ্ছেন।
এই সমস্যা সমাধানে প্রবাসীদের জন্য প্রতি সপ্তাহে একদিন “ওয়ান স্টপ সার্ভিস” চালু করার দাবি জানিয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও কমিউনিটি নেতা সালেহ চৌধুরী।
সম্প্রতি তিনি মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব তৌহিদুজ্জামান পাভেলের সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানান। সাক্ষাতে প্রবাসীদের ভোগান্তি, দালালদের প্রতারণা, কাগজপত্রের জটিলতা এবং সেবা পেতে হয়রানির বিষয়গুলো তুলে ধরেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗