
শ্রীবরদী সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় স্প্রে জব্দ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রবিবার (১৫ নভেম্বর ২০২৬) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হারিয়াকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) কর্ণজোড়া ক্যাম্পের সদস্যরা। অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, কর্ণজোড়া বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুর রহিম খানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান চালায়। এ সময় ভারতের মেঘালয় রাজ্যসংলগ্ন ১০৯৪ নম্বর সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে হারিয়াকোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫৯৩টি ভারতীয় ডেনভার (Denver) ব্র্যান্ডের বডি স্প্রে উদ্ধার করা হয়। চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
