
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ নগরীতে মো. সুরুজামান (৩৫) নামের স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
গতকাল রবিবার (১৫ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বাড়েরা এলাকার মুজিব মার্কেটের সামনে এই নৃশংস ঘটনা ঘটে। বালু ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা।
নিহত সুরুজামান মধ্য বাড়েরা এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের ২৬ নম্বর ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তাঁর বড় ভাই রোমান কাউসার একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗