16 November 2026, 12:42 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

এসপি জাহাংগীরের ‘নেটওয়ার্ক’ খুঁজছে পুলিশ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 16 November 2026, 12:18 · Latest coverage: 16 November 2026, 12:18

Primary story

এসপি জাহাংগীরের ‘নেটওয়ার্ক’ খুঁজছে পুলিশ

· Bangladesh

সরকার উৎখাতের কথিত পরিকল্পনায় একা ছিলেন না এসপি মোহাম্মদ জাহাংগীর আলম, এমন সন্দেহ থেকেই তদন্তের পরিধি বাড়াচ্ছে পুলিশ। দেশের ভেতরে ও বাইরে কারা তাঁর সঙ্গে যুক্ত ছিলেন, কারা অর্থ ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছেন, এমনকি কোনো সংস্থা বা গোষ্ঠীর সংশ্লিষ্টতা ছিল কি না, সেসব খতিয়ে দেখতে চায় তদন্তকারী সংস্থা। এরই মধ্যে জাহাংগীরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড পেয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।

এসপি জাহাংগীরের ‘আওয়ামী কানেকশন’কাণ্ডের মামলাটি তদন্তের ভার পেয়েছে বর্তমানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ)। মামলার তদন্ত কর্মকর্তা এসআরইউর পরিদর্শক রাসেল মাহমুদ রিমান্ড আবেদনে বলেছেন কথিত অন্তর্ঘাতমূলক ষড়যন্ত্রের মূল উৎস ও পরিকল্পনাকারীদের শনাক্ত করা জরুরি। বর্তমান রাষ্ট্রকাঠামো উৎখাত করে পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নেওয়ার অপচেষ্টায় জাহাংগীরের সঙ্গে আর কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তা বের করতে হবে।

এ পরিকল্পনায় দেশে বা বিদেশে বসে কারা তাঁকে অর্থনৈতিক, প্রযুক্তিগত কিংবা অন্য কোনো ধরনের লজিস্টিক সহায়তা দিচ্ছিলেন, তা-ও জানতে চায় পুলিশ। রাষ্ট্র অচল করার কথিত কৌশলের পেছনে দেশের ভেতরে বা বাইরের কোনো সংস্থা কিংবা গোষ্ঠীর হাত রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার কথা বলা হয়েছে।

Original report: Suprobhat Bangladesh

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest