
চট্টগ্রামে মাদক ব্যবসায়ীর ৬ বছরের কারাদণ্ড
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ২ কোটি ৯১ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় টেকনাফের মাদক ব্যবসায়ী আবু তাহেরকে ৬ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমানের আদালত এ রায় দেন। আবু তাহের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার দক্ষিণ হ্নীলা লেদা পূর্বপাড়ার জালাল আহম্মেদের ছেলে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম […]
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
