১৬ নভেম্বর ২০২৬, ১৩:৫৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

অবৈধ সম্পদের পাহাড়, দুদকের মামলায় ৬ বছরের সাজা টেকনাফের আবু তাহেরের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৩:১৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৩:১৯

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

অবৈধ সম্পদের পাহাড়, দুদকের মামলায় ৬ বছরের সাজা টেকনাফের আবু তাহেরের

· বাংলাদেশ

জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ প্রায় ২ কোটি ৯১ লাখ টাকার সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে তথ্য গোপনের মামলায় টেকনাফের আবু তাহেরকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৩ কোটি ৭৭ লাখ ৭১ হাজার ২০৮ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। তবে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না আবু তাহের। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় এক বছর এবং ২৭(১) ধারায় পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় দেওয়া হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ