
পতেঙ্গায় টাকার বিরোধে বাবাকে পিটিয়ে হত্যা, কক্সবাজারে পালিয়ে ধরা ছেলে
পতেঙ্গায় ব্যবসার টাকার বিরোধে বাবাকে পিটিয়ে হত্যার পর চট্টগ্রাম ছেড়ে কক্সবাজারে পালিয়েছিলেন ছেলে মো. রামিন (২১)। তবে শেষ রক্ষা হয়নি। ঘটনার পাঁচ দিন পর রোববার দুপুরে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ব্যবসার বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ৬৩ বছর বয়সী বাবা রহিম উল্লাহকে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলার প্রধান আসামি তিনি।
গত ১০ নভেম্বর রাত ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকার আক্কাসের মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা রহিম উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এসআরবি জানায়, রহিম উল্লাহর গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার মাইজপাড়া এলাকায়। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে চট্টগ্রামের পতেঙ্গার বিজয়নগর এলাকায় বসবাস করতেন তিনি। বিজয়নগর ১৪ নম্বর ঘাট এলাকায় আক্কাসের মার্কেটের সামনে ভ্যানগাড়িতে কাপড়চোপড়সহ বিভিন্ন পণ্য বিক্রি করতেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

