
২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট
প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বর ইউপি নির্বাচন নিয়ে সব দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
আজ সোমবার নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপে এক হাজার ১১৩, তৃতীয় ধাপে এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি, পঞ্চম ধাপে ৩৫৬ ইউনিয়নে ভোট হবে।
সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তফসিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
