
টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় খুলে দিল নিষিদ্ধ ছাত্রলীগ
দীর্ঘ দুই বছরের বেশি সময় পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় খুলে দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এর আগে রোববার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে দাঁড়িয়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ইফতি জামান পল্লবের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করে নেতাকর্মীরা।
এ সময় ইফতি জামান পল্লব সাংবাদিকদের বলেন, “আমরা চাই আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসুক। তাকে দেশে ফিরে আনার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা সকলে একত্রিত হয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো সেই লক্ষ্যে আমরা পার্টি অফিস খুলে দিয়েছি, যাতে পার্টি অফিসে নেতাকর্মীরা বসতে পারে।”
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗
