
ড্রেজারে মাটি উত্তোলন: নদী গর্ভে সড়ক ও ফসলি জমি
এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে যমুনার শাখা নদী থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলনের ফলে এক রাতেই আঞ্চলিক সড়ক ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে ফুলজোড়, নাংলা ও কাইজেরচরসহ আশপাশের কয়েকটি এলাকার প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াত চরম ঝুঁকিতে পড়েছে।
সোমবার সকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের সুখনগরী এলাকায় গিয়ে দেখা যায়- নদীর পাড়ের ফসলি জমি ধসে পড়েছে এবং সড়কের একাংশ নদীতে চলে গেছে। এতে স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত মরিচখেতের মালিক ঝর্ণা বেগম বলেন, আমার বাবার জমিতে জোর করে মাটি কেটে মরিচ গাছসহ খেত নদীতে ভেঙে নেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


