
ময়মনসিংহে কালেক্টরেট স্কুল পরিদর্শনে ডিসি
ময়মনসিংহের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গেছেন জেলা প্রশাসক ও গভর্নিং বডির সভাপতি মো. সাইফুর রহমান।
আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) তিনি প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা এবং অবকাঠামোগত পরিবেশ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নেন। আন্তরিক পরিবেশে শিক্ষার্থীদের কুশল বিনিময় করে পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হওয়ার পরামর্শ দেন তিনি। এ সময় উপস্থিত শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষণপদ্ধতি প্রবর্তন এবং শিক্ষার্থীদের কল্যাণে শিক্ষক-অভিভাবকের যৌথ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

