
বিএটি বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে
বাংলাদেশে অর্জিত কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি) কর্মীরা। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির নয় সদস্যের একটি দল সম্প্রতি জাম্বিয়ার রাজধানী লুসাকায় পৌঁছেছেন। সেখানে বিএটি জাম্বিয়ার নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় সহকর্মীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করবেন তারা।
এর আগে পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে বিএটি বাংলাদেশের কারখানার কর্মীরা একই ধরনের দায়িত্ব পালন করেছেন। এসব দেশে তারা প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি বিএটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীদের সঙ্গে নিজেদের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই অংশগ্রহণ বাংলাদেশের কর্মীদের অর্জিত কারিগরি সক্ষমতা এবং স্থানীয়ভাবে গড়ে ওঠা দক্ষতা বিশ্বব্যাপী কাজে লাগানোর সম্ভাবনাকে তুলে ধরে।
নয় সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিএটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এক্সিকিউটিভ ওহিদুর রহমান। দলের অন্য সদস্যরা হলেন সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং বিভাগের মো. আবুল মনসুর মোজিদ, এসএম নাজমুল আলম বক্সা, ইব্রাহিম খলিল, কে এইচ রুবেল, মহিনউদ্দিন ও শুভ ঘোষ। এছাড়া প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমজাদ হোসেন ও মো. হাসানউদ্দিন রয়েছেন দলটিতে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
