
গোপালগঞ্জে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গোপালগঞ্জে চলমান বিশৃঙ্খলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেশের যেকোনো স্থানে জননিরাপত্তা বিঘ্নিত হলে বাংলাদেশ পুলিশ সেখানে ব্যবস্থা নেবে।
আজ সোমবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা এসব তথ্য জানান।
তিনি বলেন, জননিরাপত্তা বিঘ্নিত হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকে। গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতিতেও এর ব্যতিক্রম হবে না।
মূল প্রতিবেদন: Silkcity News
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


