১৬ নভেম্বর ২০২৬, ১৭:৪৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:১৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:১৪

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়ল

· অর্থনীতি

গত মাসের অনলাইন ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সার্ভার জটিলতার কারণে করদাতাদের সুবিধার্থে আগামী ২২ নভেম্বর পর্যন্ত রিটার্ন জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। বর্ধিত সময়ের মধ্যে কোনো সুদ বা জরিমানা ছাড়াই ই-ভ্যাট (eVAT) সিস্টেমে রিটার্ন দাখিল করতে পারবেন করদাতারা।

সোমবার (১৬ নভেম্বর) এনবিআরের মূসক: মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয় শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, গত ১৫ নভেম্বর ই-ভ্যাট সিস্টেমে একসঙ্গে বিপুলসংখ্যক ব্যবহারকারী প্রবেশ করায় সার্ভারে জটিলতা দেখা দেয়। এর ফলে অক্টোবর ২০২৬ কর মেয়াদের রিটার্ন নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে দাখিল করতে গিয়ে সমস্যায় পড়েন করদাতারা। রিটার্ন জমা দেওয়ার কার্যক্রমও বিঘ্নিত হয়। এ পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় অক্টোবর কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ