16 November 2026, 18:38 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

আন্তর্জাতিক ক্রেডিট বিনিময়ের মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন খুবি শিক্ষার্থীর

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 16 November 2026, 17:08 · Latest coverage: 16 November 2026, 17:08

Primary story

Sarabangla Bangla

আন্তর্জাতিক ক্রেডিট বিনিময়ের মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন খুবি শিক্ষার্থীর

· Education

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আন্তর্জাতিকীকরণ কার্যক্রমে যুক্ত হলো নতুন এক মাইলফলক। প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রেডিট বিনিময় কর্মসূচির আওতায় বিদেশি বিশ্ববিদ্যালয়ে অর্জিত অ্যাকাডেমিক ক্রেডিট নিজ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিতে সমন্বয়ের মাধ্যমে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন শিক্ষার্থী মো. মুশফিকুর রহমান মুন।

ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস আন্তর্জাতিক ক্রেডিট বিনিময় কর্মসূচি (কেএ১৭১) এর আওতায় খুলনা বিশ্ববিদ্যালয়ে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় মুশফিকুর জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেন এ এক্সচেঞ্জ স্টুডেন্ট হিসেবে এক সেমিস্টার অধ্যয়নের সুযোগ পান। সেখানে তিনি ফরেস্ট্রি ও পরিবেশবিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন কোর্স সফলভাবে সম্পন্ন করেন।

টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ড্রেসডেনে অর্জিত তার অ্যাকাডেমিক ক্রেডিট খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এ ক্ষেত্রে দুই বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, কোর্সের বিষয়বস্তু, ক্রেডিট কাঠামো ও মূল্যায়ন পদ্ধতির সামঞ্জস্য যাচাই করা হয়। এ প্রক্রিয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ক্রেডিট বিনিময় ব্যবস্থা এবং সম্প্রতি প্রণীত ক্রেডিট অ্যান্ড গ্রেড কনভার্সন রিপোর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

Original report: Sarabangla

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest