১৬ নভেম্বর ২০২৬, ১৮:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চট্টগ্রামে রাসমণি ঘাটে আগুনে পুড়ল ৩০ জেলের ঘর

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:০৯ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:০৯

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

চট্টগ্রামে রাসমণি ঘাটে আগুনে পুড়ল ৩০ জেলের ঘর

· বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর কাট্টলী রাসমণি ঘাট এলাকায় অগ্নিকাণ্ডে প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে একটার দিকে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর চট্টগ্রামের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, কাট্টলী রাসমণি ঘাট এলাকায় দুপুর পৌনে ১টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। আগুনে ঘাট এলাকায় থাকা ছোট ছোট প্রায় ৩০টি জেলে থাকার ঝুপড়ি ঘর পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আগুন বিকেলে পৌনে তিনটার দিকে নিয়ন্ত্রেণে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে।

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ