
ঝিনাইদহে নিকাহ রেজিস্ট্রারদের কলম বিরতি ও অবস্থান কর্মসূচি
নিকাহ রেজিস্ট্রারদের অধিক্ষেত্র ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করার দাবিতে ঝিনাইদহে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতি।
এতে সংগঠনটির জেলা শাখার সভাপতি কাজী আব্দুস সুবহান, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, শৈলকুপা শাখার সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, মহারাজপুর ইউনিয়নের কাজী সোহরাব হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗