১৬ নভেম্বর ২০২৬, ১৮:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হৃদয়ের পর জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:৩৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৭:৩৪

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

হৃদয়ের পর জোহানেসবার্গে লিটনের সেঞ্চুরি

· খেলা

নিউজ ডেস্ক: জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন শেষে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন দাস। সেঞ্চুরি দেখা পেতে ৮ রানের অপেক্ষায় ছিলেন তিনি। দ্বিতীয় দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। এটি লিটনের টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি।

৬ উইকেটে ৩২৭ রান নিয়ে প্রথম দিন শেষ করেছিল বাংলাদেশ। প্রথম দিনের শেষ বলে তাওহিদ হৃদয় ১৩৭ রানে আউট হয়ে গিয়েছিলেন। তবে ৯২ রানে অপরাজিত ছিলেন লিটন।

সোমবার (১৬ নভেম্বর) মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নামেন লিটন। বেশ সাবধানী হয়ে খেলতে থাকেন তিনি। দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই সেঞ্চুরি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটার। মার্কো ইয়ানসেনের বলে পুল করে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ