
আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
ইউক্রেনের যুদ্ধাহত সেনাদের পাশে দাঁড়াতে আকস্মিক সফরে দেশটিতে গেছেন ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দুই দিনের এই সফরে তিনি আহত সেনাদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করেন এবং ‘ইনভিক্টাস গেমস’-এ অংশ নিতে যাওয়া ইউক্রেনীয় প্রতিযোগীদের সঙ্গে দেখা করেন। এ সময় তাদের সাহস ও মনোবলের প্রশংসা করে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
লিভিভ শহরে আহত সেনারা করতালি দিয়ে হ্যারিকে স্বাগত জানান। তাদের উদ্দেশে প্রিন্স হ্যারি বলেন, ‘আপনারা এই যুদ্ধে জয়ী হবেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



