
সরকার সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায় : শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশে উন্নীত করতে চায়। এ লক্ষ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আয়বৈষম্য কমানো, সুষম প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে।
রাজধানীর বিসিক ভবন মিলনায়তনে দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫১১ জন উদ্যোক্তার মধ্যে ১৪ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আজ এসব কথা বলেন।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এ অনুষ্ঠানের আয়োজন করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


