
কার্পাসডাঙ্গায় সরকারি ঘর কেনাবেচা ও দখলের দায়ে একজনের ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ভূমিহীন পাড়ায় সরকারি বরাদ্দের ঘর কেনাবেচা এবং তালা ভেঙে দখলে নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ হোসেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আইয়ুব আলী। তিনি দামুড়হুদা উপজেলার মুক্তারপুর গ্রামের হাশেম আলীর ছেলে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗