
হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল
গোপালগঞ্জে আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে চাঁদপুরের হাইমচরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৬ নভেম্বর) বাদ আছর হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারীর নেতৃত্বে সদর আলগী বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিলটি সদর আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗