
নকশা বহির্ভূত নির্মাণ: সিডিএ’র অভিযানে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা
ভবন নির্মাণে অনিয়মের বিরুদ্ধে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) অভিযানে ৪ ভবন ও ৬ দোকান সিলগালা করা হয়েছে। আজ সোমবার ( ১৬ নভেম্বর) অভিযানে নেতৃত্ব দেন চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার ২ এর তানজিব হোসেন।
অভিযানকালে নগরীর পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেট সংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকার মোট ১০টি ভবন সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে অধিকাংশ ভবনেই অনুমোদিত নকশার ব্যত্যয় (ডেভিয়েশন) এবং নকশা বহির্ভূত বর্ধিতাংশ নির্মাণের প্রমাণ পাওয়া যায়। ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের এই গুরুতর অনিয়ম পর্যালোচনা করিয়া ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।
অভিযান চলাকালে নিয়মবহির্ভূতভাবে নির্মিত চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করিয়া দেওয়া হয়। এছাড়া অনুমোদনহীন অংশ নির্মাণের দায়ে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়, যাহাতে ভবন মালিকগণ নির্মাণকাজ অব্যাহত রাখিতে না পারেন। অপরদিকে, পাঁচটি ভবনের নকশা বহির্ভূত অংশ তাৎক্ষণিকভাবে ভেঙে ফেলা হয়। পাশাপাশি ওই ভবনগুলোর অবশিষ্ট ব্যত্যয়কৃত অংশ নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অপসারণ করে নেওয়ার শর্তে সংশ্লিষ্ট ভবন মালিকদের কাছ হতে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

