
রফতানি নথিতে কারসাজি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
ঢাকা: রফতানি লেনদেনে সাইবার জালিয়াতির ঝুঁকি বেড়ে যাওয়ায় রফতানিকারকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে রপ্তানি নথিপত্রে কারসাজি এবং অর্থ পরিশোধের নির্দেশনায় প্রতারণামূলক পরিবর্তনের মাধ্যমে জালিয়াতির আশঙ্কার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এ ধরনের জালিয়াতি প্রতিরোধে রফতানি নথি আদান-প্রদানে নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহার, ব্যাংক হিসাবের তথ্য পরিবর্তনের বিষয়টি যাচাই এবং সন্দেহজনক লিংক ও অ্যাপ্লিকেশন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ থেকে এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗