
বোয়ালখালীতে জমিতে পড়ে ছিল বৃদ্ধের মরদেহ
চট্টগ্রামের বোয়ালখালীতে অশোক শীল নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকের ধারণা, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে তার মরদেহ নিজেদের হেফাজতে নেয় থানা পুলিশ।
অশোক শীল (৫৫) উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শীল বাড়ির মৃত মণীন্দ্র লাল শীলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। তার চার মেয়ে রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

