১৬ নভেম্বর ২০২৬, ২২:৩৫ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তায় প্রস্তুত পুলিশ: ডিআইজি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২০:৪৪ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২০:৪৪

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তায় প্রস্তুত পুলিশ: ডিআইজি

· বাংলাদেশ

গোপালগঞ্জ প্রতিবেদক: গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), রিজার্ভ রেঞ্জ ফোর্স (আরআরএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সরকারি সম্পত্তি ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, সোমবার সকাল থেকে পুলিশ, এপিবিএন, আরআরএফ ও বিজিবি মোতায়েন রয়েছে। আমরা সম্মিলিতভাবে জনশৃঙ্খলা রক্ষা এবং সরকারি সম্পত্তি ও মানুষের নিরাপত্তায় কাজ করে যাচ্ছি। পুলিশের পক্ষ থেকে প্রায় দুই হাজার সদস্য ও কর্মকর্তা মোতায়েন রয়েছেন। পাশাপাশি অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার অর্থাৎ মিড লেভেলের অনেক কর্মকর্তা এখানে কাজ করছে।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ