
মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন লিপিয়ারা
শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেলের ফ্রিজ কিনে ঘরভর্তি উপহার পেলেন মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের গৃহিণী মোছাঃ লিপিয়ারা। তাঁর পাওয়া ঘরভর্তি উপহারের পণ্য তালিকায় রয়েছে- ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, গ্যাস স্টোভ, ইনফ্রারেড কুকার, রাইস কুকার, ব্লেন্ডার, সিলিং ফ্যান, রিচার্জেবল ফ্যান, গিজার, ইস্ত্রি, ইলেকট্রিক কেটলিসহ বিভিন্ন পণ্য।
দেশজুড়ে চলমান মার্সেলের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ এর আওতায় ফ্রিজ কিনে ডিজিটাল নিবন্ধন করতেই ঘরভর্তি পণ্য উপহার পেয়ে মহাখুশি লিপিয়ারা। তার পরিবারে বইছে খুশির বন্যা। এলাকাতেও ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে মার্সেলের ঘরভর্তি উপহারের সংবাদ।
রোববার (১৫ নভেম্বর) বামন্দী বাজারে মার্সেলের পরিবেশক প্রতিষ্ঠান ‘তাজ ইলেকট্রনিক্স’ কর্তৃক আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ক্রেতা মোছাঃ লিপিয়ারার হাতে মার্সেলের ঘরভর্তি উপহার তুলে দেন জনপ্রিয় মডেল ও চলচ্চিত্র অভিনেতা ইরফান সাজ্জাদ এবং অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗