১৬ নভেম্বর ২০২৬, ২২:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২১:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২১:৪৫

প্রধান সংবাদ

TechZoom বাংলা

বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু

· বাংলাদেশ

বাংলাদেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ফোনটির ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে—দুটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি।

ফোনটির অন্যতম আকর্ষণ ট্রিপল ২০০ মেগাপিক্সেলের হ্যাসেলব্লাড ক্যামেরা ব্যবস্থা। এতে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।

অপো জানিয়েছে, ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে ‘ট্রু-টু-আইস’ ইমেজিং দর্শনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর লক্ষ্য ছবিতে অতিরিক্ত রং বা কনট্রাস্ট যোগ না করে বাস্তবের কাছাকাছি রং, আলো ও খুঁটিনাটি তুলে ধরা। পোর্ট্রেট, প্রাকৃতিক দৃশ্য কিংবা দৈনন্দিন মুহূর্তের ছবি ধারণের ক্ষেত্রে এ প্রযুক্তি কাজে লাগবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ