
রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা এস্তোনিয়ার
আন্তর্জাতিক ডেস্ক: ড্রোন তৈরির একটি কারখানায় অগ্নিসংযোগের চেষ্টা নস্যাৎ করার পর রাশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছে এস্তোনিয়া। দেশটির দাবি, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ এ হামলার নির্দেশ দিয়েছিল।
এ ঘটনায় এস্তোনিয়া ও রাশিয়ার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট বৃহত্তর শত্রুতামূলক তৎপরতার অংশ হিসেবে এ ঘটনাকে দেখছে এস্তোনিয়া।
এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ‘আগামী ১ ডিসেম্বর থেকে এস্তোনিয়া-রাশিয়া সীমান্তের সব প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেওয়া হবে।’ জিআরইউ হামলার নির্দেশ দিয়েছিল এমন ‘স্পষ্ট প্রমাণের’ ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



