১৬ নভেম্বর ২০২৬, ২৩:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে এলএনজি টার্মিনাল অনুমোদনের অভিযোগ সংসদে

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২১:২৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২১:২৭

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে এলএনজি টার্মিনাল অনুমোদনের অভিযোগ সংসদে

· রাজনীতি

ঢাকা: প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে দেশের তৃতীয় এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে বলে জাতীয় সংসদে গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে তিনি এই অভিযোগ উত্থাপন করে বিতর্কিত প্রকল্পটি বাতিল করে দেশের স্বার্থ সংরক্ষণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, তা অর্থমন্ত্রীর কাছে জানতে চান। জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, আখতার হোসেনের এই প্রশ্নটি নির্ধারিত মূল প্রশ্নের সঙ্গে সম্পর্কিত নয়; তবে এ বিষয়ে সংসদ সদস্য সুনির্দিষ্ট নোটিশ দিলে সঠিক ও বিস্তারিত উত্তর দেওয়া হবে।

সংসদে সম্পূরক প্রশ্ন উত্থাপনকালে আখতার হোসেন প্রকল্পটির আর্থিক অসংগতি ও চুক্তির শর্তাবলি নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রায় ৬ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের সিএনইই কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তির শর্ত তুলে ধরে তিনি জানান, অনুমোদন পাওয়া চীনা কোম্পানিটি দৈনিক ক্যাপাসিটি চার্জ হিসেবে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার দাবি করেছে, অথচ বর্তমানে দেশে চালু থাকা দুটি এলএনজি টার্মিনালের দৈনিক ক্যাপাসিটি চার্জ যথাক্রমে ২ লাখ ৫৪ হাজার এবং ২ লাখ ৪৯ হাজার মার্কিন ডলার।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ