
মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশের হাতে তুলে দিলেন নিরুপায় মা
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে মাদকাসক্ত দুই ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে নিজেই তাদের পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা। মায়ের অভিযোগের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই দুই ভাইকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে সাদমান সাকিবকে (২৪) এক বছর এবং তাঁর ছোট ভাই মো. সান তাসফিকে (১৯) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
দণ্ডপ্রাপ্ত সাকিব ও তাসফি উপজেলার চিকাজানী ইউনিয়নের কাজলাপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

