
কুতুবদিয়ায় সুফিয়া-জাফর স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষায় অংশ নিলো ৪০০ শিক্ষার্থী
শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভার বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানোর প্রত্যয়ে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় সম্পন্ন হয়েছে ‘সুফিয়া-জাফর আহমদ স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা’।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার দুটি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এ পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ ও নবম শ্রেণির প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।
ডা. একেএম ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দেখা গেছে উদ্দীপনা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

