
চট্টগ্রামে নকশাবহির্ভূত ১০ ভবন ও দোকান সিলগালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রাম নগরে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণ করায় চারটি ভবন ও ছয়টি বাণিজ্যিক দোকান সিলগালা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। একই অভিযানে তিনটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং পাঁচটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) নগরীর পাঠানটুলি, বন্দরের মাইজপাড়া, বন্দর কর্তৃপক্ষের এনসিটি গেটসংলগ্ন নয়ারহাট এবং রাজা বাদশা ব্রিকফিল্ড আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিডিএর ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীন। এ সময় উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার-২ তানজিব হোসেন।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗