সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র
প্রবাহ রিপোর্ট ঃ ২০২৮ সালের জুনে উৎপাদনে যাওয়ার লক্ষ্য, ব্যয় ১ হাজার ৮৮৮ কোটি টাকা। দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে ফেনীর সোনাগাজীতে। ১ হাজার ৮৮৮ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই কেন্দ্র থেকে ২০২৮ সালের জুনে বিদ্যুৎ উৎপাদন শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
কেন্দ্রটি চালু হলে জাতীয় গ্রিডে বছরে প্রায় ৪৪১ গিগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ যুক্ত হবে। সোমবার (১৬ নভেম্বর) দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জ্বালানি নিরাপত্তা জোরদার করতে ইলেকট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি) প্রকল্প-সংশ্লিষ্ট কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সম্মানিত অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইএসডিবি) ঢাকা রিজিওনাল হাবের রিজিওনাল হাব ম্যানেজার আলী এম খান এবং সংস্থাটির অপারেশনাল টিম লিডার নাসের মোহাম্মদ ইয়াকুবু।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗