পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনা : শিক্ষামন্ত্রী
প্রবাহ রিপোর্ট ঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। আগামীতে পরীক্ষা শুরুর মাত্র এক ঘণ্টা আগে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্টের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, আমি মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রশ্নপত্র ফাঁস (আউট) হয়নি, হয়েছে কি? চেষ্টা যে করা হয়নি, তা কিন্তু নয়।
আমরা প্রশ্নপত্রের পুরো ব্যবস্থাটাই পরিবর্তন করছি। আগামীতে সরাসরি উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র প্রিন্ট করার পরিকল্পনা রয়েছে। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র প্রিন্ট করার দিকে আমরা ধাবিত হচ্ছি। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗