প্রবাহের সিনিয়র সাংবাদিক কামরুলের সোনাডাঙ্গা আবাসিকের বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার ঃ দৈনিক প্রবাহ পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক কামরুল আহসানের সোনাডাঙ্গা আবাসিক এলাকার নিজ বাসভবনে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তাৎক্ষণিক জানতে পারায় তেমন কোন ক্ষতি হয়নি। তবে আতংকিত হয়ে পড়েছে পরিবারের সদস্যরা।
সাংবাদিক কামরুল আহসান বলেন, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১ম ফেইজে ৪নং রোডে সোমবার বিকেল ৪টায় নিজ বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় দুর্বৃত্তরা তার বাসায় অগ্নি নিক্ষেপ করে। এমন সময় কামরুল আহসানের শিশু পুত্র সায়ান চিৎকার করে “বাবা আমাদের বাসায় আগুন জ্বলছে।” তাৎক্ষণিক কামরুল আহসান ছুটে এসে আগুন নেভাতে সক্ষম হন। এ জন্য তেমন ক্ষতি হয়নি। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মিসেস কামরুল বলেন, তার দ্বিতীয়তলার বাসায় বারান্দায় শুকাতে দেয়া ২টি গামছা, ১টি ম্যাকছি ও ১টি টি শার্ট আগুনে পুড়ে যায়।
সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, সাংবাদিক কামরুল ভাইয়ের ঘরের বারান্দায় গামছা শুকাতে দেয়া। ওই গামছাতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এ হামলঅর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে প্রবাহ পরিবার। একই সাথে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের জোর দাবি জানিয়েছে।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗