১৭ নভেম্বর ২০২৬, ০৩:১৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রশ্নফাঁস রোধে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২৩:৩৩ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২৩:৩৩

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

প্রশ্নফাঁস রোধে উপজেলা পর্যায়ে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

· শিক্ষা

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ভবিষ্যতে পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করতে সরাসরি উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এখন পর্যন্ত কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার নতুন পদক্ষেপ নিচ্ছে।

সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন দিয়ে একটি জাতির উন্নতি পরিমাপ করা যায় না; দেশের বিশাল তরুণ জনশক্তির উন্নয়নের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব এবং নবীনরাই হবে আগামীর বাংলাদেশ। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ