
ভারতের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে মুসলিমদের : বাংলাদেশে পুশ-ইনের শঙ্কা
ভোটার তালিকা সংশোধনের এ প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে
প্রবাহ রিপোর্ট : ভারতের মাটিতেই জন্ম, বেড়ে ওঠা, সংসারও গড়েছেন সেখানে। পরিচয়পত্র ও পরিবারের সদস্যদের নাগরিকত্বের নথিও রয়েছে। তবু হঠাৎ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় নাগরিকত্ব নিয়ে প্রশ্নের মুখে পড়ছেন দেশটির মুসলিম সম্প্রদায়ের অনেকে। কারও ঠাঁই হচ্ছে আটককেন্দ্রে, কাউকে আবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানোর অভিযোগ উঠেছে। এতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমদের মধ্যে বাড়ছে আটক ও দেশছাড়ের শঙ্কা।
সোমবার (১৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমনই কিছু মানুষের অসহায়ত্বের চিত্র। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার পর ভারতের নাগরিক হয়েও নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে অনেক মুসলিমকে। কেউ আটক, কেউ দেশছাড়া, আবার কেউ পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে দিন কাটাচ্ছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
