
তরুণ গণমাধ্যমকর্মীদের দক্ষতা উন্নয়নে জ্ঞান বিনিময় সেমিনার অনুষ্ঠিত
ঢাকা: তরুণ প্রজন্মের গণমাধ্যম ও সাংবাদিকতা শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান, পেশাগত দক্ষতা এবং কর্মক্ষেত্রের অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘আমরা নারী’র উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদফতরের সহযোগিতায় একটি বিশেষ জ্ঞান বিনিময় ও দক্ষতা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর গণযোগাযোগ অধিদফতরে “Educational Visit, Exclusive Knowledge-Sharing Session & Skill Development Experiential Learning Initiative” শীর্ষক এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। এতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন এবং সমাপনী পর্বে শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক এসএম আবদুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষার পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্রের সঙ্গে পরিচিত করা এবং অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে হাতে-কলমে শেখার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ তরুণদের আত্মবিশ্বাস, পেশাগত প্রস্তুতি ও নেতৃত্বের সক্ষমতা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


