১৭ নভেম্বর ২০২৬, ০০:৫১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ

নগরীর দৌলতপুরে এসআরবির সঙ্গে অস্ত্রধারীদের গুলি বিনিময়

সূত্র: Daily Probaha / বাংলাদেশ

সংবাদ থেকে

স্টাফ রিপোর্টার : অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে এসআরবি ফোর্সেস অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ওই ধারাবাহিকতায় অভিযান পরিচালনাকালে খুলনার দৌলতপুরে সন্দেহভাজন মাদককারবারি ও অস্ত্রধারীদের সঙ্গে এসআরবি ফোর্সেস সদস্যদের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে, রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে মহানগরীর দৌলতপুর থানাধীন পুরাতন সাতক্ষীরা রোডসংলগ্ন কেডিএ মাঠ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে সূত্রে জানা গেছে।

এসআরবি-৬ এর মিডিয়া সেল সূত্র জানায়, অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে অজ্ঞাতপরিচয় মাদক কারবারি ও অবৈধ অস্ত্রধারীরা এসআরবি সদস্যদের বাধা দেওয়ার চেষ্টা করে।

পরিস্থিতি মোকাবেলায় সদস্যরা তিন রাউন্ড শটগানের গুলি ছোড়েন। এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন অভিযান পরিচালনাকারীরা।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

সম্পর্কিত খবর

এই সংবাদমাধ্যমের আরও খবর

সর্বশেষ

আলোচিত খবর