
জেলা প্রশাসক জি.এম সরফরাজকে কালেক্টরেট ক্লাবের বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে হবিগঞ্জ কালেক্টরেট কাব। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিদায়ী জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ।
হবিগঞ্জ কালেক্টরেট ক্লাবের সভাপতি কাজল দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারুক আহমেদ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗