18 November 2026, 07:56 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 17 November 2026, 01:53 · Latest coverage: 17 November 2026, 01:53

Primary story

বিথঙ্গল আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

· Bangladesh

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলা ঐতিহীবাহী বিথঙ্গল বড় আখড়ার জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় আখড়ার ভক্তদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। এতে যে কোন সময় অপ্রীতিকর ঘটনা আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী।

এই জমিটি রক্ষার জন্য বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আখড়ার মোহন্ত শ্রী শ্রী সুভাস দাস মোহন্ত গোস্বামী। লিখিত অভিযোগে জানা যায়, বানিয়াচং উপজেলার হাসনাবাদ মৌজার জেএল নং-১৪৯, খতিয়ান নং-৫০১, রেজিস্টার্ড সার্কেল নং-৬৫৯ দাগ নং-২৫৬৯ পরিমান-৩.৬০ একর চারা রকম ভূমির প্রকৃত মালিক বিথঙ্গল আখড়ার শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাইর পক্ষেসেবাইত শ্রী সুকুমার দাস মোহন্ত গোস্বামী।

রবিবার বিকেলে পাগলশী গ্রামের মুখলেস ডাক্তারসহ একটি ভূমিদস্যু চক্র ভেকু মেশিন দিয়ে মাটি কেটে ভিটা তৈরী করে আখড়ার উল্লেখিত দাগের জমিটি দখলের চেষ্টা করেন। এ খবর পেয়ে আখড়ার মোহন্ত এ বিষয়টি বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানালে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে মাটি কাটার কাজ বন্ধ করেন।

Original report: Habiganj Express

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest